ধানের শীষ প্রার্থীর পক্ষে হাইমচরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নেতাকর্মীরা
১১ জুন, ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন

  

ধানের শীষ প্রার্থীর পক্ষে হাইমচরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নেতাকর্মীরা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-১২-২০২৫ ০৪:১৬ অপরাহ্ন
ধানের শীষ প্রার্থীর পক্ষে হাইমচরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নেতাকর্মীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় হাইমচর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় ও উপজেলা নির্বাচন অফিসার জামাল হোসেনের কাছ থেকে এই ফরম গ্রহণ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়ালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোঃ আমিন উল্লাহ বেপারী সংবাদমাধ্যমকে বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চাঁদপুর-৩ আসনের গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। উপজেলার প্রতিটি স্তরের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে।”

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে হাইমচর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-১২-২০২৫ ০৪:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া