শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-১২-২০২৫ ০৬:০৫ অপরাহ্ন |
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বালু উত্তোলনকালে আটক ৩ জনকে আটক করা হয়। তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।
বালু খেকোরা রাতের আঁধারে এমনকি দিনের বেলায় ড্রেজার ভাসিয়ে চাঁদপুর নৌ সীমানার মতলব উত্তর এলাকা দিয়ে গোপনে বালু উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে বলে অভিযোগ এখন প্রতিদিনই শোনা যাচ্ছে।
মঙ্গলবার চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ জন কে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্তে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
এ সময় ষষ্ঠখন্ড বোরচর এলাকায় অবৈধ ভাবে কৃষি খাস জমির মাটি মাটার অপরাধে ৩ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া