শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-১২-২০২৫ ১২:১২ অপরাহ্ন |
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
পরে দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। এ সম্পর্কে সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় সাতজনের লাশ পাওয়া গেছে। আরও কয়েকজন আহত হয়েছেন। খোঁজ–খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৈদ্য বলেন, দুই লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি।
বাবু লাল বৈদ্য জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯–এর মাধ্যমে জাকির সম্রাট-৩–এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া