“তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে হবে”—ডিসি নাজমুল ইসলাম সরকার
২৫ মে, ২০২৬ ০৬:৪৪ পূর্বাহ্ন

  

“তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে হবে”—ডিসি নাজমুল ইসলাম সরকার

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৭-১২-২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন
“তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে হবে”—ডিসি নাজমুল ইসলাম সরকার
মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশ

“তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে হবে”—ডিসি নাজমুল ইসলাম সরকার

চাঁদপুরে মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়—একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন এই মাদকবিরোধী সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা—আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকেই যদি সচেতনতা তৈরি হয়, তাহলে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে উঠবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে- স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, সহকারী পরিচালক- মো: মিজানুর রহমান।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)- মো. আনিসুর রহমানের সঞ্চালনায়- আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার- এ এস এম জামিউল হিকমা, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ- মোশাররফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি- অ্যাডভোকেট নুরুল ইসলাম খান আকাশ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব - মুফতি মাহবুবুল হাসান , চরমেশা কালী মন্দিরের পুরোহিত শ্রীধাম চন্দ্র দাস, যুব রেডক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের, যুব প্রধান- ওমর বিন ইউসুফ।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-১২-২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 61 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া