চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
১৯ মে, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

তন্নী জুলিয়া
২৭-১২-২০২৫ ০৬:০৭ অপরাহ্ন
চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক পদ্মা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘আল আরাফাহ লিমিটেডের চাঁদপুর-ঢাকা রুটে কোনো বৈধ রুট পারমিট নেই। তাদের চাঁদপুরে যাত্রী বহনেরও অনুমোদন নেই। তবে বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা এ সার্ভিস চালু রেখেছিল এবং বর্তমানেও একই পদ্ধতিতে অবৈধ বাস সার্ভিস অব্যাহত রেখেছে। তাদের টার্মিনাল ও কাউন্টার স্থাপনেরও বৈধ অনুমতি নেই।’ এতে করে প্রায় ২৫ বছরের ঐতিহ্যবাহী ‘পদ্মা বাস সার্ভিস’ ধ্বংসের মুখে পড়তে চলেছে বলে তারা দাবি করেন।

পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক সুমন মিজি ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘আমাদের দাবি না মানলে আমরা পরিবহন বন্ধ করে দেব।’ তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবহন নেতা সফিকুর রহমান, মোহাম্মদ সুমন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, আব্দুর রশিদ, নূরে আলম, দেলোয়ার হোসেন, আ. রশিদ প্রমুখ।


তন্নী জুলিয়া ২৭-১২-২০২৫ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 114 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া