চাঁদপুর প্রেসক্লাবের সদস্য হলেন আলআমিন ও রুবেল
০৭ অক্টোবর, ২০২৬ ০১:৩৩ পূর্বাহ্ন

  

চাঁদপুর প্রেসক্লাবের সদস্য হলেন আলআমিন ও রুবেল

শাহরিন সিয়াম
২৭-১২-২০২৫ ০৭:৪০ অপরাহ্ন
চাঁদপুর প্রেসক্লাবের সদস্য হলেন আলআমিন ও রুবেল

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য হয়েছেন একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক (চাঁদপুর) আলআমিন ভূঁইয়া ও বাংলাটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রেসক্লাবের নির্ধারিত নিয়ম অনুসরণ করে তারা সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন।

শনিবার (২৭) ডিসেম্বর) বিকেলে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।এ সময় প্রেসক্লাবের ২০২৬ সালে নবকমিটির সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক আলআমিন ভুঁইয়া একাত্তর টেলিভিশন ছাড়াও অনলাইন নিউজ পোর্টাল, বাংলা ও ইংরেজী দৈনিকে চাঁদপুর জেলার প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও সাংবাদিক আতিকুর রহমান রুবেল চাঁদপুরের সকলের কাছে সু-পরিচিত মুখ। তিনি সাংবাদিকতা পেশায় কম সময় হলেও নিজের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র পাশাপাশি তিনি দৈনিক চাঁদপুর শপথ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এই দুই সাংবাদিক তাদেরকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


শাহরিন সিয়াম ২৭-১২-২০২৫ ০৭:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 111 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া