চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র জমা
২০ মে, ২০২৬ ০৫:১৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র জমা

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৮-১২-২০২৫ ০১:৪৫ অপরাহ্ন
চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ সফিউদ্দিন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুনভাবে চাঁদপুর গড়ার অঙ্গীকার মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়। জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলাম।" তিনি চাঁদপুরবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হয়ে চাঁদপুরকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে চাই।" গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের ফসল দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মানিক বলেন, "দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা চাঁদপুরে নিরলস আন্দোলন করেছি। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য আমাদের যে লড়াই ছিল, আজকের এই নির্বাচন সেই সংগ্রামেরই ফসল। আমরা বিশ্বাস করি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।" চাঁদপুর-৩ আসনে বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৮-১২-২০২৫ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 93 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া