ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত
১১ জুন, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-১২-২০২৫ ০৮:০১ অপরাহ্ন
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল ওয়ার্ডের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্ল্যাহ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্ল্যাহ সেলিম বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-১২-২০২৫ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 85 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া