হাইমচরে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা: আটক ৪
২৫ মে, ২০২৬ ০৬:৩৪ পূর্বাহ্ন

  

হাইমচরে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা: আটক ৪

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৮-১২-২০২৫ ০২:০৬ অপরাহ্ন
হাইমচরে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা: আটক ৪
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ৪ যাত্রী নিহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ মামলায় গ্রেপ্তারকৃত 'অ্যাডভেঞ্চার-৯' লঞ্চের ৪ কর্মচারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টায় বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। নামধারী আসামিরা হলেন— মো. ফিরোজ খান (৫৩), মো. কামাল হোসেন (৫৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. সুলতান খান (৪৫), মো. মিন্টু (২৮), মো. সোহেল (৪০), মহিন হাওলাদার (২৫) ও মো. মনিরুজ্জামান (৪০)। তারা সবাই দুর্ঘটনা কবলিত 'এমভি জাকির সম্রাট-৩' ও 'অ্যাডভেঞ্চার-৯' লঞ্চের কর্মচারী। মামলায় গ্রেপ্তারকৃত চার আসামি— মিন্টু, সোহেল, মহিন হাওলাদার ও মনিরুজ্জামানকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে গত শনিবার চাঁদপুর নৌ থানায় আনা হয়। আজ রবিবার তাদের আদালতে তোলা হয়েছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, "গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।" হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানিয়েছেন, বিআইডব্লিউটিএ-এর দায়ের করা মামলাটি তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবে নৌ পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর হাইমচর সংলগ্ন এলাকায় ঢাকাগামী 'এমভি জাকির সম্রাট-৩' এবং বরিশালগামী 'অ্যাডভেঞ্চার-৯' লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন যাত্রী প্রাণ হারান এবং আহত হন বেশ কয়েকজন।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৮-১২-২০২৫ ০২:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 84 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া