হাইমচরে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র জমা
২০ মে, ২০২৬ ০৪:৩০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র জমা

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৯-১২-২০২৫ ১২:৪৮ অপরাহ্ন
হাইমচরে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায়-এর নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, হাইমচর উপজেলা বিএনপি সভাপতি মো: আমিন উল্লাহ বেপারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী ।

এ সময় হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল হাসান এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার জামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলীয় নেতৃবৃন্দ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-১২-২০২৫ ১২:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 64 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া