বিমানযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ
২৫ মে, ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন

  

বিমানযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ

অনলাইন ডেস্ক
৩০-১২-২০২৫ ০৩:৪৪ অপরাহ্ন
বিমানযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

এ কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সম্মানিত যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমাগম হতে পারে, যার ফলে অতিরিক্ত যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব সম্মানিত যাত্রীদের উক্ত তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


অনলাইন ডেস্ক ৩০-১২-২০২৫ ০৩:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 132 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া