চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
২৫ মে, ২০২৬ ০৬:২৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
৩১-১২-২০২৫ ০২:২১ অপরাহ্ন
চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
চাঁদপুর জেলায় কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতিপ্রাপ্ত চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ রবিউল হাসান।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন: ১. কনস্টেবল/ ৭৬২ আমিনুল ইসলাম ২. কনস্টেবল/ ৬৭১ শহিদুল ইসলাম ৩. কনস্টেবল/ ৩২ আকাশ ঘোষ ৪. কনস্টেবল/ ৯৮৭ স্মৃতি রানী দাস।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদোন্নতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং মাঠ পর্যায়ে সেবার মান আরও উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩১-১২-২০২৫ ০২:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া