শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০১-২০২৬ ০৯:০১ পূর্বাহ্ন |
বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে ঐতিহাসিক জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের ফেলে যাওয়া প্লাস্টিক বোতল, প্যাকেট ও কাগজে ভরে যায় সড়কের একাংশ। বিকেল ৪টার দিকে ভিড় কমতেই অ্যাডভোকেট নুরুল আমিন খানের নেতৃত্বে ‘ক্লিন চাঁদপুর’-এর স্বেচ্ছাসেবীরা হাতে ঝাড়ু ও পলিথিন ব্যাগ নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার প্রতীক। তার জানাজার ময়দান পরিষ্কার রাখা আমাদের নৈতিক ও নাগরিক দায়িত্ব। রাজনীতি মানেই মানুষের সেবা—এই শিক্ষা থেকেই তারা কাজ করছেন।
তাৎক্ষণিক এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সাধারণ মুসল্লিরাও আবর্জনা পরিষ্কারে অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপস্থিত মানুষের প্রশংসা কুড়ায় এই উদ্যোগ। সন্ধ্যা থেকে পরিচ্ছন্নতা অভিযানের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, নেটিজেনরা একে ‘সুস্থ রাজনীতির অনুকরণীয় দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেন।
শোকের দিনে পরিচ্ছন্ন রাজপথ যেন বার্তা দেয়—সচেতন উদ্যোগই পারে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া