শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-০১-২০২৬ ০১:১৭ অপরাহ্ন |
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে হাইমচর উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এর আগে উপজেলা ওলামা দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম ওলামাগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, হাইমচর যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া