বাবুরহাটে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
০১ জুন, ২০২৬ ০২:২৯ পূর্বাহ্ন

  

বাবুরহাটে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

মো. সাইম পাটওয়ারী
০১-০১-২০২৬ ০১:২৮ অপরাহ্ন
বাবুরহাটে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা চাঁদপুরের বাবুরহাট এলাকার শিক্ষার্থীরা। ১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

সকাল ১০টায় প্রথমে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব শুরু হয়। এরপর বেলা ১১টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস ও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থীকে বইয়ের ঘ্রাণ নিতে এবং সহপাঠীদের সাথে উল্লাসে মেতে উঠতে দেখা যায়।

বই বিতরণের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে বাবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশের শিক্ষা খাতের উন্নতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সাথে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ জানান, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারাটা অত্যন্ত আনন্দের। এতে করে শিক্ষার্থীরা শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে পারবে। অভিভাবকরাও সময়মতো বই হাতে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

বই বিতরণ অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।


মো. সাইম পাটওয়ারী ০১-০১-২০২৬ ০১:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া