শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-০১-২০২৬ ০৬:০১ অপরাহ্ন |
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নামিয়ে দুটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ফিরছিল। পথে আলগী বাজার-চরভৈরবী সড়কের নুরুল আমিন পাটওয়ারী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ঢাকা মেট্রো-ছ ৭১-৩৭৬১ নম্বরধারী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহতরা হলেন— উপজেলার কালা চৌকিদার মোড় এলাকার চা দোকানী সাকিল খান এবং মহজমপুর গ্রামের তাজুল তালুকদারের ছেলে রাব্বি।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থলে গাড়ি রেখে কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে হাইমচর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা কবলিত যানবাহনটি চিহ্নিত করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া