চাঁদপুরে জুমার খুতবা দেয়ার প্রস্তুতিকালে ইমামের মৃত্যু
২৪ মে, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

  

চাঁদপুরে জুমার খুতবা দেয়ার প্রস্তুতিকালে ইমামের মৃত্যু

অনলাইন ডেস্ক
০২-০১-২০২৬ ০৪:০৬ অপরাহ্ন
চাঁদপুরে জুমার খুতবা দেয়ার প্রস্তুতিকালে ইমামের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় জুমা’র নামাজের খুতবা পড়ার প্রস্তুতিকালে হাফেজ মোঃ আব্দুল মবিন মোল্লা (৬৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।শুক্রবার উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে ইমামের মৃত্যুর এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে মসজিদের মুসল্লি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে ওই ইমামের মরদেহ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, তার বাবা জুমা’র নামাজ পড়ানোর জন্য প্রস্তুতিকালে হঠাৎ দুপুর ১টা ১০মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে মারা যান। তিনি হরিপুর ও মাঝিগাছা গ্রামে দীর্ঘ ৩৫ বছর যাবত ইমামতি কাজে দায়িত্ব পালন করেন।


অনলাইন ডেস্ক ০২-০১-২০২৬ ০৪:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া