চাঁদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত
১১ জুন, ২০২৬ ০২:০৯ অপরাহ্ন

  

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০১-২০২৬ ০৪:০৯ অপরাহ্ন
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড বিএনপির ২ নং মহল্লা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বাদ আছর চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের খলিফা বাড়ির সড়কে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।

দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০১-২০২৬ ০৪:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 132 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া