তীব্র কনকনে শীতে মানবিকতার উষ্ণতা ছড়াল চাঁদপুর শহর জামায়াতে ইসলামী
১১ জুন, ২০২৬ ০২:১৬ অপরাহ্ন

  

তীব্র কনকনে শীতে মানবিকতার উষ্ণতা ছড়াল চাঁদপুর শহর জামায়াতে ইসলামী

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০১-২০২৬ ০৪:১২ অপরাহ্ন
তীব্র কনকনে শীতে মানবিকতার উষ্ণতা ছড়াল চাঁদপুর শহর জামায়াতে ইসলামী
চলমান তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন নিম্ন আয়ের মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, ঠিক তখনই মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে দ্বিতীয় ধাপে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব শহরের ওয়্যারলেস মোড় এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।

শহর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সবুজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা মোঃ মহিউদ্দিন জাকারিয়া সহ জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় রাস্তায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য, সিএনজি ও অটোরিকশা চালক, ফুটপাতের দোকানি, পথচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার দুই শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান বলেন, মানুষ মানুষের জন্য এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জামায়াতে ইসলামী সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

শীতের তীব্রতা যতদিন থাকবে, ততদিন চাঁদপুর শহরসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর মাধ্যমও হতে পারে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০১-২০২৬ ০৪:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া