লক্ষ্মীপুরে খালেদা জিয়া'র রুহের আত্নার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

লক্ষ্মীপুরে খালেদা জিয়া'র রুহের আত্নার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০১-২০২৬ ০৪:১৫ অপরাহ্ন
লক্ষ্মীপুরে খালেদা জিয়া'র রুহের আত্নার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের আত্নার মাগফিরাত কামনায় চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারী) বাদ জুম'আ বহরিয়া বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিক মল্লিক, সাধারন সম্পাদক মো শহীদ বেপারী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গফুর বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাছির খান, মোঃ ছিদ্দিক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দাদন খান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদ বেপারী।

আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নূরু পাটওয়ারী, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সুমন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন পাটওয়ারী, সাধারন সম্পাদক তানভীর রাসেল সহ স্থানীয় মুসল্লী গন ও বাজার ব্যাবসায়ীরা দোয়া অংশ গ্রহন করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০১-২০২৬ ০৪:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া