পূর্ব শাহতলী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে সংবর্ধনা ও নূরানী বিভাগের উদ্বোধন
০১ জুন, ২০২৬ ০২:৩০ পূর্বাহ্ন

  

পূর্ব শাহতলী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে সংবর্ধনা ও নূরানী বিভাগের উদ্বোধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০১-২০২৬ ১০:১৭ অপরাহ্ন
পূর্ব শাহতলী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে সংবর্ধনা ও নূরানী বিভাগের উদ্বোধন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদীকে সংবর্ধনা ও মাদরাসায় নূরানী বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা মাদরাসা মিলণায়তনে মাদরাসার পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা জানানো হয়।

অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মো: হানিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বক্তব্যে তিনি বলেন, এ মাদরাসাটি এ এলাকায় দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদরায় নূরানী বিভাগ খোলা হয়েছে, এটি একটি মহৎ উদ্যোগ। শিক্ষার্থী হলো যে কোন প্রতিষ্ঠানের প্রান৷ তাই শিক্ষার্থী থাকতে হবে। শিক্ষার্থীরা অল্প বয়সে এ মাদরাসা থেকে দ্বীনি শিক্ষার বিষয় আয়ত্ব করতে পারবে। মাদরাসায় নূরানী বিভাগ চালু হচ্ছে, আমি স্বাগত জান্নাছি। সবাই আন্তরিকভাবে কাজ করছে, এটা খুবই ভালো উদ্যোগ। প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসতে হবে। আমি এ প্রতিষ্ঠানের পাশে আছি। আমি সব সময় মাদরাসায় পাশে আছি৷ কবির ভাইয়ের নেতৃত্বে মাদরাসাটি এগিয়ে যাচ্ছে। আমি মাদরাসার উন্নয়নে কাজ করবো। আমরা সকলে মিলে মাদরাসাটি এলাকায় মডেল হিসেবে তৈরি করতে হবে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের জন্য যা যা করা দরকার তা আমি করবো।

তিনি বলেন, আমি আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি। আমি শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ডিবি কর্মকর্তা (অব:) ও মাদরাসা উন্নয়ন কমিটির সভাপতি মো: সাইফুল কবির চৌধুরী, মেহের কলেজের সাবেক প্রফেসর বীর মুক্তিযোদ্ধা মো: ওহেদুজ্জামান বাবলু, সার্বিক ব্যবস্থাপক মো: জহির হোসেন চৌধুরী, সমাজসেবক মো: আব্দুর রহিম গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: সোহাগ গাজী।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জহিরুল হক, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আলমগীর গাজী, কনট্রাক্টর মো: জামাল গাজী, স্থানীয় মো: শুক্কুর গাজী, অভিভাবক মো: কাসেম মিজি, মো: সাজিদ বিন সাইফুল সহ মুসল্লীগণ৷

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি মো: হানিফ চৌধুরী। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফেজ মো: জুনায়েদ। শেষে মাদরাসার শিক্ষার্থীদের নুরানী বই তুলে দেন অতিথিবৃন্দ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০১-২০২৬ ১০:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 132 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া