শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৩-০১-২০২৬ ১২:০৪ অপরাহ্ন |
চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনসহ মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।
শনিবার (৩ জানুয়ারি) সকালে পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে চাঁদপুর-২ আসনে যাচাই বাছাই শেষে এমন ঘোষণা দেয়া হয়।
বৈধ ঘোষিত অন্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী গণঅধিকার পরিষদের বি এম গোলাপ হোসেন ও নাগরিক ঐকের এনামুল হক। মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এম এ শুক্কুর পাটোয়ারী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া