শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ০৩-০১-২০২৬ ০২:১৮ অপরাহ্ন |
৩ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় চাঁদপুর সদর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ একরামুন সিদ্দিক। তিনি বলেন, আশির দশক থেকে শুরু করে বিগত কয়েক বছরে সরকার বুঝছোগ্রাম, আদর্শ গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে হাজার হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আজীবনের জন্য বিনামূল্যে জমি ও ঘর প্রদান করেছে। তবে বাস্তবতা হলো—অনেক ক্ষেত্রেই উপকারভোগীরা সেখানে বসবাস করছে না। এ বিষয়ে তালিকা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট কমিটি ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে। এ তালিকা গুলো আমরা গিয়ে তৈরি করি না। সরকার বেদের ও ভিক্ষুক পুনর্বাসনসহ নানা কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বিদ্যালয় মাঠে বিনামূল্যে তিনটি সেবা ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পগুলো হলো—১. প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ। ২. বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা। ৩. বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ মজিবুর রহমান।
এছাড়া জেলা সমাজসেবা অধিদপ্তর, সরকারি শিশু পরিবার, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ কবির হোসেন এবং গীতা পাঠ করেন সমীর চন্দ্র।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া