চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
২০ আগস্ট, ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন

  

চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-০১-২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন
চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

চাঁদপুরে অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ২০২৫-২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, "আপনাদের কাছে অনুরোধ, আপনারা ছবির মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো সাহসিকতার সাথে তুলে ধরবেন এবং চাঁদপুরবাসীকে সচেতন করবেন। আপনাদের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী কার্যালয় বা অফিস; আপনারা ঐক্যবদ্ধ থাকলে সেটি পাওয়া কঠিন হবে না।" তিনি জেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (চাঁদপুর-৪) লায়ন মো. হারুনুর রশিদ, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (চাঁদপুর-৩ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপত সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন ফোরাম সভাপতি রিয়াদ ফেরদৌস।

সংগঠনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক আহম্মদ উল্যাহ।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ (অনুপস্থিতিতে), সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীসহ বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও উদ্যোক্তাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন বিশিষ্ট চিকিৎসক শাহাবুদ্দিন, জসিম উদ্দিন শেখ, অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, এএইচএম জামাল সাকিব প্রমুখ।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের হাত থেকে শপথ ও বরণ করে নেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। অভিষিক্তরা হলেন সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি এসএম সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ শেখ আল মামুন এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা ফটোজার্নালিস্টদের পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০১-২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া