শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০১-২০২৬ ১২:০৫ অপরাহ্ন |
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রদের দমানোর জন্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের জন্যে আর্থিক সহায়তা, প্রবাসে থেকে সাধারণ প্রবাসীদেরও নানাভাবে উস্কানি দেয়াসহ অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বহাল তবিয়তে থেকে সাধারণ মানুষদের হুমকি ধমকি দেয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। এমনকি এর প্রভাব থেকে নিজের পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।
রবিবার (০৪ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন অভিযুক্ত মো. জসিম উদ্দিনের আপন জেষ্ঠ্য ভাই মো. মানিক রহমান
তিনি জানান, আমার ছোট ভাই জসিমকে প্রবাসে আমি নিতে সহায়তা করি। শুধু তাকেই না পরিবারের ভালোর জন্যে চেষ্টা করতাম সবসময়ই। সে কাতারে যাওয়ার পর থেকেই সেখানকার আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় হয়ে পরে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রুখতে তাদের বিরুদ্ধে আওয়ামী নেতার জন্যে আর্থিক সহায়তা প্রেরণ করতো। সেই টাকা বেশিরভাগ সময় তার স্ত্রী দেশে এসে দিতো। এছাড়াও আওয়ামী অনেক নেতার জন্যে সে ডোনার হিসেবে কাজ করতো। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে জসিম দেশে আসলে খুব প্রভাব খাটাতো এলাকাতে। ওইসময় সে বিভিন্ন মানুষদের হুমকি ধমকিসহ নানা খারাপ কাজে লিপ্ত থাকতো। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রভাবশালী মন্ত্রী, এমপিদের সাথে সখ্যতা থাকার কারণে শুধু দেশেই নয়, প্রবাসে থেকেও সাধারণ রেমিট্যান্স যোদ্ধাদের উপরও প্রভাব খাটাতো জসিম। তার এমন কর্মকান্ড থেকে আমরা আপনজনেরাও রেহাই পাইনি এবং পাচ্ছি না।
মানিক আরো জানান, দেশে পরিবারের সকলে যেন ভালোভাবে বসবাস করতে পারে, সেজন্যে প্রবাসে থেকে নিজে কষ্ট করে থেকেও সকলের জন্যে যা যা করার দরকার ছিলো সবকিছুই করে যেতাম। এমনকি ছোট ভাই জসিমের জন্যেও করেছি অনেক। প্রবাসের যখন কামাল যায় নি,তখন পৈতৃক সম্পত্তিতে থাকার জন্যে পাকা ঘর দোতলা ভবন নির্মান করে দিয়েছিলাম থাকার জন্যে। অথচ সেই ভাইকে বিদেশ নিয়ে গিয়ে স্বচ্ছতা আনার সাহায্য করে এখন প্রতিদান স্বরূপ তার কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যম ব্যবহার করে হত্যার হুমকিও পাচ্ছি। এমনকি সে আমাকে আরো বেশি হয়রানি করতে বানোয়াট ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগও দায়ের করেছে। আপন ভাইয়ের কাছ থেকে এমন কিছু পেয়ে, নিজেকেই খুব বেশি এখন অসহায় মনে হচ্ছে। ভয় হচ্ছে কখন কি হয়?
মো. মানিক ও মো. জসিমের মা জয়তু বেগম জানান, আমার ছেলেদেরকে আমি গর্ভে না ধারণ করলেও আমি তাদেরকে আপন মায়ের মত করেই নিজের গর্ভের সন্তানের মতই মনে করি এবং ভালোবাসি। আমার স্বামীর মৃত্যুর পর মানিকের অবদান সবচাইতে বেশি, সে কথা অস্বীকার করার কোন সুযোগ নাই। আমি আমার সন্তানদের ভালোভাবে চিনি। তারা এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন এক ভাই আরেক ভাইয়ের প্রতি এমন আক্রোশ প্রকাশ করবে, সেটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই আমার দুই সন্তানই আগের মত একে অপরের প্রতি যেন ভালোবাসে এবং সম্মান করে।
কাতারে অবস্থিত অভিযুক্ত মো. জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয় নি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া