খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া সম্পন্ন
১১ জুন, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন

  

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া সম্পন্ন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৫-০১-২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া সম্পন্ন
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরে সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এই মাহফিলের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, " আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশ ও জনগণের কল্যাণে তার ত্যাগ অতুলনীয়। আজ তৃণমূলের প্রতিটি নেতাকর্মীরা তার মৃত্যুতে শোকাহত।"

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাত দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাফেজগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। অনুষ্ঠানের শেষ দিনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয়ভাবে দেশজুড়ে এই দোয়া ও কোরআন খতমের কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে হাইমচরে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৫-০১-২০২৬ ১২:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া