হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১৯ মে, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
০৬-০১-২০২৬ ০৪:৩৬ পূর্বাহ্ন
হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।অভিযানকালে বিক্রয় রশিদ না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স মডার্ন স্যানিটারি, ডিএন এন্টারপ্রাইজ ও আইগ্যাসকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


অনলাইন ডেস্ক ০৬-০১-২০২৬ ০৪:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 104 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া