সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহমাহমুদপুরের বাবলুর মৃত্যু
১১ জুন, ২০২৬ ০৩:৩৫ পূর্বাহ্ন

  

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহমাহমুদপুরের বাবলুর মৃত্যু

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০১-২০২৬ ০২:১৪ অপরাহ্ন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহমাহমুদপুরের বাবলুর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মোঃ বাবলু ভুঁইয়া (২১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী বাড়ির মিন্টু হাজীর ছেলে রহমান হৃদয় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট সৌদি আরবের রিয়াদ নগরীতে যান বাবলু ভুঁইয়া। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ নামক স্থান দিয়ে মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাবলু ভুঁইয়ার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে কাস্টমার বাবলুকে ফোন দিয়েও সাড়া না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন। কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর লাশ সনাক্ত করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০১-২০২৬ ০২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া