কচুয়ায় কয়েক ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যু
২৪ মে, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

  

কচুয়ায় কয়েক ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৮-০১-২০২৬ ১১:৫০ অপরাহ্ন
কচুয়ায় কয়েক ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা জাফর মিয়া। ৬২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাতে মৃত্যুবরণ করেন। এদিন বাদ জোহর নামাযে জানাজা শেষে জাফর মিয়াকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর রেশ কাটতে না কাটতেই বিকেলেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী হাফেজা বেগম (৫৭)। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুর মনপুরা পশ্চিম পাড়া কাদির খলিফা বাড়িতে এখন শোকের মাতম চলছে।

এই দম্পতি মৃত্যুকালে দুই ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানেরা এখন দিশেহারা।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, দম্পতিটির মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধন ছিল, যা তাদের এমন সমান্তরাল মৃত্যুতে ফুটে উঠেছে। একই দিনে বাবা-মায়ের এমন মৃত্যুতে মনপুরা গ্রামসহ পুরো উপজেলায়শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কাদির খলিফা বাড়িতে ভিড় করছেন শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০১-২০২৬ ১১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া