শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১০-০১-২০২৬ ০২:৩২ অপরাহ্ন |
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় অস্থায়ী ক্যাম্পাসের ছাঁদে বেলুন উড়ানোর মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন শুরু হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় যা কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। কাটার মাধ্যমে শুরু হয় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম।
বর্ষপূর্তির এই আয়োজনে সভাপতিত্বে করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক (গাইনী এবং প্রসূতি) ডাঃ সাহেলা নাজনীন।তিনি তার বক্তব্যে বলেন, গতবছরের মতো এই বছরও আমরা চাঁমেক ডে পালন করছি। আমি হয়তো থাকবো না,সামনের দিনগুলোতে কলেজের শিক্ষক,সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা পালন করবে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।একাডেমিক এক্সিলেন্স হিসেবে ২য় ব্যাচের শিক্ষার্থী ডাঃ শারমিন আক্তার এবং স্টুডেন্ট অফ দ্যা ইয়ার হয়েছে ডাঃ সাদিয়া তাবাসসুম রৌদুসী।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডাঃ সাব্বির আহমেদ।
২০১৮-২০১৯ এমবিবিএস শিক্ষাবর্ষে ১ম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ১০ জানুয়ারি, ২০১৯ সালে চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার ১৯/১১/২০১৮ খ্রি. তারিখের পত্র অনুযায়ী ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার উত্তর পার্শ্বের ১৩টি কক্ষ নিয়ে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।যা বর্তমানে ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে চলমান রয়েছে।
বর্ষপূর্তির এই আয়োজনে চাঁদপুর মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, হাসপাতালের চিকিৎসকবৃন্দ,বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া