হাজীগঞ্জে মায়ের দাফনের সময় মেয়ের মৃত্যুর খবর,গ্রামজুড়ে শোক
১৮ আগস্ট, ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে মায়ের দাফনের সময় মেয়ের মৃত্যুর খবর,গ্রামজুড়ে শোক

অনলাইন ডেস্ক
১০-০১-২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন
হাজীগঞ্জে মায়ের দাফনের সময় মেয়ের মৃত্যুর খবর,গ্রামজুড়ে শোক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মা ও মেয়ের পরপর মৃত্যুর ঘটনায় হৃদয়বিদারক এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন দোয়ালিয়া বড় মিজি বাড়ির মৃত ইউনুস মিজির স্ত্রী শামসুন্নাহার (৭০)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়ই পরিবারটির ওপর নেমে আসে আরেকটি ভয়াবহ দুঃসংবাদ শামসুন্নাহারের মেয়ে ফজিলাতুন্নেছা (৫০) মারা গেছেন। মুহূর্তেই শোকের রূপ নেয় দ্বিগুণ বেদনায়।

একই সময়ে একদিকে মায়ের দাফনের কাজ, অন্যদিকে মেয়ের গোসল ও দাফনের প্রস্তুতি এমন দৃশ্য এলাকাবাসীকে কাঁদিয়েছে অঝোরে। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো দোয়ালিয়া গ্রাম।

প্রতিবেশী শারমিন সুলতানা জানান,ফজিলাতুন্নেছার কোনো সন্তান ছিল না। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্থানীয়দের ধারণা,মায়ের শোক সইতে না পেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

একই পরিবারের মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করেছেন।


অনলাইন ডেস্ক ১০-০১-২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া