শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১০-০১-২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন |
ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাক্তন মহাহিসাব নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লোকমান হোসেন ৩৪ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। বিদায়ী সভাপতি এজেডএম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ড. মো: শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজীব। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর ঢাকার বসবাসরত হাইমচর উপজেলাবাসীর জনকল্যাণমূলক কাজে নেতৃত্ব দেবেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া