ফরিদগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা গ্রেফতার
২৫ মে, ২০২৬ ০৬:১২ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা গ্রেফতার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-০১-২০২৬ ০৬:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সুমন (৩৯)। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরপাগলা এলাকার মৃত আলী হোসেনের ছেলে। বর্তমানে সে চাঁদপুর সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছিল।

পুলিশ জানায়, সম্প্রতি জনৈক টুটন ঘোষের একটি 'TVS 110cc' মোটরসাইকেল চুরির অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের দিক-নির্দেশনায় এসআই মোহাম্মদ নূরুল আলম ও পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের অবস্থান শনাক্ত করে। পরে চাঁদপুর সদর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামির হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে:

  • ১টি Redion TVS 110cc

  • ১টি Pulsar 150cc

  • ১টি Zaara 100cc

  • ১টি Platina 100cc

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত সুমন একটি সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা। সে দীর্ঘদিন ধরে চাঁদপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০১-২০২৬ ০৬:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া