শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০১-২০২৬ ০৮:২৬ অপরাহ্ন |
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে টেলিভিশন সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বর্তমান কমিটি নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামেন প্রতিষ্ঠাতা সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি রহিম বাদশা, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, এসএ টিভির জেলা প্রতিনিধি জিএম শাহীন, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচ এম নিজাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন আহমেদ, বাংলা টিভি জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি বিল্লাল ঢালী, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়।
সভার শুরুতে সংগঠনের সভাপতি রিয়াদ ফোরদৌসের ভগ্নপতির সুস্থতায় এবং প্রয়াত সদস্য ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মুনাওয়ার কানন। কোরআন তেলওয়াত করেন সংগঠনের সদস্য শরীফুল ইসলাম এবং গীতা পাঠ করেন খোকন কর্মকার।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া