শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০১-২০২৬ ০২:২৭ অপরাহ্ন |
সোমবার (১২ জানুয়ারি) এক আনন্দঘন পরিবেশে তোরণটির উদ্বোধন করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, "একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার তার আভিজাত্য ও শৃঙ্খলার প্রতীক। জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এই দৃষ্টিনন্দন তোরণটি বিদ্যালয়ের শ্রী বৃদ্ধি করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।" তিনি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক সদস্যগণ। তোরণটি উদ্বোধনের পর উপস্থিত সকলে মিলে বিদ্যালয় ও দেশের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের একটি আধুনিক তোরণের প্রয়োজন ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া