শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৪-০১-২০২৬ ০৮:২৭ পূর্বাহ্ন |
চাঁদপুরে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের উদ্যোগে এবং International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC)-এর সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের চালিতাতলী উচ্চ বিদ্যালয় মাঠে ৬০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)- নাজমুন নাহার। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। দুর্যোগ, মহামারি কিংবা যে কোনো সংকটময় সময়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট দেশব্যাপী মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার, স্বাস্থ্যসেবা, রক্তদান কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ সংগঠনের অবদান প্রশংসনীয়।
তিনি আরও বলেন, যুব রেড ক্রিসেন্ট তরুণ সমাজকে মানবসেবায় উদ্বুদ্ধ করে একটি দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলছে। সরকার ও প্রশাসনের পাশাপাশি এমন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগই একটি সহনশীল ও মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও ইউনিট কর্মকর্তা নুরুল করিম, চালিতাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান তাহমিনা আক্তার, বর্তমান যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরী, উপ যুব প্রধান-১ ফয়সাল শেখসহ ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, শীত মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের মানবিক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া