শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০১-২০২৬ ১২:৩৭ অপরাহ্ন |
বুধবার (১৪ জানুয়ারি) সকালে আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার মাদরাসা থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী অটোরিকশা পেছন থেকে জুঁইকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত জুঁই উপজেলার উত্তরা আলগী এলাকার আকবর হোসেন ভূঁইয়ার মেয়ে এবং হাইমচর ফারুক ই আজম (রা.) আদর্শ দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং জুঁইয়ের চিকিৎসার বিষয়ে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
আহত ছাত্রীর মা জানান, "মেয়েটি এখনো উঠে দাঁড়াতে পারছে না। অটোরিকশার ধাক্কায় সে প্রচণ্ড চোট পেয়েছে।" জুঁইয়ের বাবা মেয়ের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পরিদর্শন শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন: "সড়কে অটোরিকশার বেপরোয়া গতি ও বিশৃঙ্খলার কারণে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কে চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। আমি জুঁইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিচ্ছি।" এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া