শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০১-২০২৬ ০১:২০ অপরাহ্ন |
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে একটি কাভারভ্যানের সঙ্গে একটি সিএনজি ও একটি অটোর সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। এদের মধ্যে শাহজালাল (২৪) নামের ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত ওই ব্যক্তি প্রথমে নিজের নাম ঠিকভাবে বলতে পারেননি। পরে রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দির কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান।
নিহতের নাম শাহজালাল (২৪)। তিনি হাজীগঞ্জ থানার রাজারগাঁও গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত শাহ আলম।এদিকে দুর্ঘটনায় আহত অপর দুইজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার বিষয়ে চাঁদপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া