চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
২৫ মে, ২০২৬ ০৬:০২ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-০১-২০২৬ ০৭:০৯ অপরাহ্ন
চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর শহরের পুরাণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে শিশু খাদ্যে মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এ দণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পুরাণ বাজার এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী শিশু খাদ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায়: আলমগীর স্টোর (৫,০০০/-), মাসুদ স্টোর (৫,০০০/-), মাশাল্লাহ স্টোর (৫,০০০/-) এবং রাসেল স্টোর (৩,০০০/-)। মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায়: জয় গোপাল স্টোর (১০,০০০/-), মিলন স্টোর (৫,০০০/-) এবং মামনী স্টোর (২,০০০/-)।

অভিযান চলাকালে জব্দকৃত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জনসম্মুখেই ধ্বংস করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কাজ করবে না মর্মে অঙ্গীকারনামা প্রদান করে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, "ভোক্তাদের অধিকার রক্ষায় এবং মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে সেনাবাহিনী ও ভোক্তা অধিকারের এই যৌথ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।"

অভিযান শেষে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০১-২০২৬ ০৭:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 58 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া