শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-০১-২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে তারা এই যোগদান সম্পন্ন করেন। এ সময় নবাগত নেতাকর্মীদের বরণ করে নিতে মিষ্টি বিতরণ করা হয়।
যোগদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান। তারা বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আজ মানুষ দলে দলে যোগ দিচ্ছে।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
নবাগত নেতাকর্মীদের পক্ষ থেকে খলিলুর রহমান বেপারী জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিএনপির জনমুখী কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা আগামীতে রাজপথে বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ব্যাপক যোগদানের ফলে ওই অঞ্চলে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া