চাঁদপুর ২ আসনে বিএনপি ও চাঁদপুর ৩ আসনে খেলাফতে মজলিসের প্রার্থীকে শোকজ
২৫ মে, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

  

চাঁদপুর ২ আসনে বিএনপি ও চাঁদপুর ৩ আসনে খেলাফতে মজলিসের প্রার্থীকে শোকজ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০১-২০২৬ ০৩:৪২ অপরাহ্ন
চাঁদপুর ২ আসনে বিএনপি ও চাঁদপুর ৩ আসনে খেলাফতে মজলিসের প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাদের শোকজ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মতলব উত্তর উপজেলা বিএনপি গ্রুপে আলমগীর সরকার ‘ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিন’ লেখা, ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত ফটোকার্ড পোস্ট করেন। যা কমিটির দৃষ্টিগোচর হয়।

অপরদিকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদ গত ১২ জানুয়ারি স্থানীয় দৈনিক পত্রিকা মেঘনা বার্তায় নির্বাচনের নির্ধারিত তারিখের আগে নির্বাচনী প্রচার করেছেন। যা কমিটির দৃষ্টিগোচর হয়। উভয় প্রার্থীর ক্ষেত্রে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহ আগে প্রচার চালানো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, যা শাস্তিযোগ্য অপরাধও।

দুজনের নোটিশেই বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেনো বিচারকার্য সম্পন্ন করা হবে না-সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে তথা সিভিল জজ আদালত, মতলব, চাঁদপুরে উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

তাতে ব্যর্থ হলে আপনার বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০১-২০২৬ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 64 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া