মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
০১ জুন, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মিজানুর রহমান
১৭-০১-২০২৬ ১২:০৫ অপরাহ্ন
মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলার আওতাধীন মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ডিউ ড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাঈয়েদুল আরেফিন শ্যামলকে সভাপতি এবং উদয়ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এছাড়া নারায়পুর ব্রাইট কিন্ডারগার্টেনের পরিচালক প্রভাষক কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার ক্যামব্রিয়ান স্কুলের মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডিএম আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ। এ সময় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও পরিচালকরা মতামত তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন। নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি ক্যামব্রিয়ান স্কুলের পরিচালক ডিএম আলাউদ্দিন ও মুন্সিরহাট মর্নিংসান স্কুলের পরিচালক সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক রুহুল আমিন মৃধা এবং নারায়নপুর আল আমিন মাল্টিমিডিয়া স্কুলের আল আমিন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নতুনকুঁড়ি একাডেমির পরিচালক ও সাংবাদিক ইদ্রিস খাঁন, নারায়নপুর উইজডম সেন্ট্রাল স্কুলের পরিচালক প্রভাষক নেয়ামত উল্লাহ সরকার। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইমুন কিন্ডারগার্টেনের পরিচালক মাসুদ আহমেদ। তথ্য ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জোরপুল শিশু মেলার আরিফুল ইসলাম খাঁন। মহিলা সম্পাদক হিসেবে রয়েছেন নারায়নপুর আল বারাকা স্কুলের ফাতেমা ফারিয়া এবং মতলব ক্যামব্রিয়ান স্কুলের জোহরা জান্নাত। নবনির্বাচিত সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল জানান, আগামী সাত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

মিজানুর রহমান ১৭-০১-২০২৬ ১২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 83 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া