মতলবে বিভিন্ন পরিবহন থেকে ২১ মণ জাটকা ও ১৫টি রিং চাই উদ্ধার
২৫ মে, ২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন

  

মতলবে বিভিন্ন পরিবহন থেকে ২১ মণ জাটকা ও ১৫টি রিং চাই উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০১-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
মতলবে বিভিন্ন পরিবহন থেকে ২১ মণ জাটকা ও ১৫টি রিং চাই উদ্ধার
জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে যাত্রীবাহী একটি গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৮৫০ কেজি (২১ মণ ১০ কেজি) জাটকা উদ্ধার করা হয়।

উদ্ধার জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোশাররফ হোসেন।

এদিকে একই দিনে উপজেলা মৎস্য বিভাগ ও বেলতরী নৌপুলিশ এর যৌথ অভিযানে শুক্রবার জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর শিবপুর নন্দলালপুর এলাকায় বিশেষকম্বিং অপারেশ পরিচালনা করে ১৫টি রিং চাই পুড়িয়ে বিনষ্ট করাসহ ২টি জাগ উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও একটি অসাধু চক্র এখনো গোপনে এসব কর্মকন্ড চালিয়ে যাচ্ছে। এতে আমাদের জাতীয় মাছ ইলিশের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে। জাটকা রক্ষা করা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা করা। তাই সরকার নির্দেশিত অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, নদীপথের পাশাপাশি সড়কপথেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই জাটকা পাচারকারীরা সুযোগ নিতে না পারে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০১-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 88 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া