প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল হক
২৪ মে, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

  

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল হক

মো. শাহজাহান মিজি
১৭-০১-২০২৬ ০৩:২২ অপরাহ্ন
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল হক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মাহফুজুল হক প্যারোলে মুক্তি পেয়ে তাঁর মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কারাবন্দি অবস্থায় তাঁর মায়ের মৃত্যু হলে প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি পান তিনি। পরে নিজ বাড়ি সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত জানাজা নামাজে অংশগ্রহণ করেন মাহফুজুল হক। ‎জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

‎জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী সাবেক এই মেয়রকে পুনরায় কারাগারে ফেরত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


মো. শাহজাহান মিজি ১৭-০১-২০২৬ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 104 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া