গণভোট কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ভবিষ্যতের প্রশ্ন: ড. সালেহউদ্দিন আহমেদ
১১ জুন, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন

  

গণভোট কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ভবিষ্যতের প্রশ্ন: ড. সালেহউদ্দিন আহমেদ

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৯-০১-২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
গণভোট কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ভবিষ্যতের প্রশ্ন: ড. সালেহউদ্দিন আহমেদ
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে চাঁদপুরে মতবিনিময় সভা ও প্রচারণা কর্মসূচির উদ্বোধন

গণভোট কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ভবিষ্যতের প্রশ্ন: ড. সালেহউদ্দিন আহমেদ

গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে মতবিনিময় সভা ও গণভোটের প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টা ৩০ মিনিটে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা- ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ নির্বাচনে জনগণ তাঁদের নিজ নিজ পছন্দের ব্যক্তি ও প্রতিনিধিকে নির্দিষ্ট প্রতীকে ভোট দেবেন—এটাই গণতন্ত্রের স্বাভাবিক ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া। তবে গণভোট কোনো ব্যক্তি বা দলের বিষয় নয়; গণভোট হচ্ছে দেশের ভবিষ্যৎ, রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা এবং আগামীর প্রয়োজনীয় পরিবর্তনের প্রশ্ন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে হলো একটি সুন্দর, আধুনিক ও শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনগণের সম্মতি। আগামীর সব ইতিবাচক পরিবর্তন, সংস্কার এবং দেশকে সুশৃঙ্খল ও জনকল্যাণমুখীভাবে পরিচালনার জন্য গণভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, গণভোট কেবল একটি ভোটদান প্রক্রিয়া নয়; এটি নাগরিক দায়িত্ববোধ, সচেতনতা ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিফলন। জনগণ যত বেশি সচেতনভাবে এতে অংশ নেবে, রাষ্ট্র পরিচালনাও তত বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের মতবিনিময় সভা, তথ্যভিত্তিক স্টল ও ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে গণভোট সম্পর্কে জনগণের বিভ্রান্তি দূর হবে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে।

জেলা প্রশাসক- মো: নাজমুল ইসলাম সরকার এর সভাপতিত্বে, অনুষ্ঠানে গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সুস্পষ্ট ধারণা দিতে কর্মসূচি প্রাঙ্গণে ৫টি তথ্যভিত্তিক স্টল স্থাপন করা হয়। পাশাপাশি গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রক্রিয়া তুলে ধরে সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন চলমান থাকে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস,এম,এন জামিউল হিকমা এর সঞ্চালনায়, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এফসিএমএ- মো: আবদুর রহমান খান, পুলিশ সুপার - রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- এরশাদ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, আলেম সমাজের প্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৯-০১-২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 79 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া