চাঁদপুরে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
১১ জুন, ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০১-২০২৬ ০৯:০৩ অপরাহ্ন
চাঁদপুরে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং একজন জনবান্ধব রাষ্ট্রনায়ক। তার সততা ও সাহস আজও আমাদের রাজনীতির প্রেরণা। তার সংগ্রামী জীবন ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ে জিয়া পরিবার সবসময় আপসহীন ভূমিকা পালন করেছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান যেন দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন। একইসাথে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনোভাবেই যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. মনিরা বেগম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০১-২০২৬ ০৯:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 59 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া