মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০৩ মণ জাটকা জব্দ
২৫ মে, ২০২৬ ০৫:৪৫ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০৩ মণ জাটকা জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০১-২০২৬ ০৩:১০ অপরাহ্ন
মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০৩ মণ জাটকা জব্দ
ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বুধবার (২১ জানুয়ারি) রাত দেড়টার দিকে কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী-০৭ এ তল্লাশি চালানো হয়।

এ সময় লঞ্চটি থেকে ৪ হাজার ১৫০ কেজি (১০৩ মণ ৩০ কেজি) জাটকা জব্দ করা হয়। যার মূল্য ২৯ লক্ষ টাকা। পরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তার পরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহারে জাটকা পাচারের চেষ্টা করছে। জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং জাটকা সংরক্ষণে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০১-২০২৬ ০৩:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 65 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া