শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০১-২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন |
গত বুধবার রাতে ১২টার সময় কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের সাচার রামের দিঘীরপাড় থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে পুলিশের খবর দেয়। এসময় ডাকাতদের সাথে থাকা বিপুল পরিমাণ বেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি ধারালো লম্বা কিরিচ, ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা এবং একটি চেইনযুক্ত বিশেষ লোহার যন্ত্র।
পরে অস্ত্রসহ ডাকাত দলের ৪জন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা হলেন, সাচার মৃত আলফু মিয়ার হানিফ (২৪), শুয়ারুল গ্রামের দিঘীরপাড়ের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা (৩০), দুর্গাপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (২৪) ও রবি উল্লাহ ছেলে সোহেল মোল্লা।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া