মতলব দক্ষিণের চরনিলক্ষী হতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
২৫ মে, ২০২৬ ০৫:৩৪ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণের চরনিলক্ষী হতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০১-২০২৬ ০৩:৫০ অপরাহ্ন
মতলব দক্ষিণের চরনিলক্ষী হতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরনিলক্ষী এলাকা থেকে অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৫৫ বছর) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চরনিলক্ষী গ্রামের শাহজাহান প্রধানের চা দোকানের সামনে থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩/৪ দিন যাবৎ অসুস্থ অবস্থায় ঘুরাঘুরি করতে দেখে ওই লোকটিকে। চলাফেরা এবং দেখতে ভিক্ষুক প্রকৃতির মত ছিল। স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও খায়নি সে।

তার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে কিছুই বলতে পারেনি। চরনিলক্ষী গ্রামের মোঃ শাহজাহান প্রধান এর চা-নাস্তার দোকানের সামনে বৃহস্পতিবার সকালে ওই লোকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন,লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর এর মর্গে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০১-২০২৬ ০৩:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 65 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া