শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০১-২০২৬ ০৪:২০ অপরাহ্ন |
শুক্রবার সকালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই হাইমচরের দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙন নিয়ে আশ্বস্ত করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "আল্লাহর ওপর ভরসা রেখে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে এই এলাকায় আর নদী ভাঙন না হয়। হাইমচরকে চাঁদপুরের মধ্যে একটি আধুনিক ও নান্দনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।"
তিনি আরও যোগ করেন, "আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবকিছুই অত্যন্ত সততার সাথে সম্পন্ন করা হবে।"
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "আমাদের নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তবে এ দেশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমরা নিজেরা যেমন দুর্নীতিবাজ হবো না, তেমনি কাউকে দুর্নীতি করতেও দেব না। এই কথাটা সাধারণ মানুষসহ আমাদের প্রতিটি নেতাকর্মীকে মাথায় রাখতে হবে।" এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম।
অনুষ্ঠানে নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন শিকদার এর পরিচালনায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে মানিক এলাকার মানুষের খোঁজখবর নেন এবং দোয়া কামনা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া